Main Menu

রাজনগরে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে ব্রয়লার ও লেয়ার বাচ্চা এবং ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোল্ট্রি খামারিরা মানববন্ধন করেছেন।

পরে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুদ্র পোল্ট্রি মালিকরা।

রাজনগর পোল্ট্রি বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো. সুয়েল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দুলাল দেব, পোল্ট্রি খামারি ছবুর মিয়া, শরিফ খান, শামীম আহমদ, ছোয়াব আলী, পারভেজ আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, রাজনগর উপজেলায় ২০ হাজার মানুষ পোল্ট্রি খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে। হঠাৎ করে ব্রয়লার ও লেয়ার বাচ্চার এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিরা শেডে বাচ্চা তুলতে পারছেন না। গুটি কয়েক দেশি-বিদেশি কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে অধিক মুনাফা করছে। এই শিল্প বন্ধ হয়ে গেলে পোল্ট্রির সাথে জড়িত উপজেলার ২০ হাজার মানুষ বেকার হয়ে পড়বে।

Share





Related News

Comments are Closed