সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় আকিজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকিজা বেগম উপজেলার বানিয়াগাঁও গ্রামের ছায়েব আলীর স্ত্রী। বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় নিহত বৃদ্ধার নাতি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed