Main Menu

ঠাকুরগাঁ‌য়ে চা কারখানা গ্রিন ফিল্ড টি উদ্ধোধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁ‌ও জেলা প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুরে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি চা তৈরির কারখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গবার দুপুরে কারখানার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম।
গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি, সাবেক সচিব এএম আব্দুল জব্বার, বিবিএলটিএফএ`র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্মল টি গার্ডেন ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ক্ষুদ্র চা চাষী আশুতোষ বসাক, রাজু প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু জানান, এই অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপট বদলে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ । আশে পাশে অনেক চাষি চা চাষ করছেন । কিন্তু সে চা পাতার সঠিক মূল্য তাঁরা পাননা । আশা করছি সেই সমস্যা থাকবে না। এই চা কারখানা নিয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ।
বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী উঁচু জমিতে চা বাগান করেছেন এই শিল্পোদ্যোক্তা । এ ছাড়া স্থানীয় সাংসদ দবিরুল ইসলামের রয়েছে রনবাগ ইসলাম টি এস্টেট ।
এলাকার চা চাষের উজ্জল সম্ভাবনা দেখে অনেক ক্ষুদ্র চাষিও চা চাষে আগ্রহী হয়ে উঠছেন । এই চা কারখানাকে ঘিরে মানুষের কর্মসংস্থানসহ ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকেই ।
উল্লেখ্য, গ্রীন ফিল্ড টি ইন্ডাষ্ট্রিতে দৈনিক ১০ হাজার কেজি, বাৎসরিক ২২ লক্ষ কেজি চা উৎপাদন করবে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চাষীদের জীবনমাত্রার মান উন্নয়ন ও আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ, বৈদেশিক মুদ্রা আয় চা রপ্তানি মাধ্যমে ও টেকসই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা এই কারখানার মূল লক্ষ্য।

Share





Related News

Comments are Closed