বিয়ানীবাজার পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গগণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় দিনভর ভোট গ্রহন শেষে চলছে ভোট গননা।
মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ বন্ধ করে গগনার কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে মোট ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন।
এবারের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর হিসেবে ৬৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করেন।
পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ২৪জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৪শ’ ৩০ এবং মহিলা ১২ হাজার ৫শ’ ৯৪ জন।
এদিকে, এদিকে ২ ও ৩নং কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে বিকেল ৩টায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল ও ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সরওয়ার হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করেন। তারা বেলা দু’টায় ভোট স্থগিতের জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান সুমন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed