সিলেটে কারাতে এসোসিয়েশন’র মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কারাতে খেলাকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের আয়োজনে সোমবার বিকেলে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সিলেটের সকল কারাতে প্রশিক্ষক, কারাতে সংগঠকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর সাজ্জাদুর রহমান। সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলার দেলওয়ার হোসাইন সজীব এর সভাপতিত্বে ও সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ এ মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সিলেটে জেলা কারাতে এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক শাহিদুল ইসলাম সৌমিক ও যুগ্ম সম্পাদক শান্তি রায় এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কারাতে প্রশিক্ষক বি এম আশরাফুল ইসলাম, ক্রীড়া সংগঠক জনাব কবির আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারাতে প্রশিক্ষক কয়ছার আলমগির, কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, মাহবুব আহমেদ, মহেশ বিশ্বাস, তানুন খান, হাসিবুর রহমান, কামরুল হাসান কবির, স্বপন কুমার বড়াল, আবু সুফিয়ান, আহমেদ সাফি, আব্দুল কাদির সাজু, আরাধন তালুকদার, মুবিনুল ইসলাম প্রমুখ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed