মাধবপুরে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা স্রোতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিঘিরপাড় এলাকায় সোনাই নদীর উপর নির্মিত ব্রীজটি ভেঙ্গে পড়েছে। এতে বহরা ও আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২২ এপ্রিল শনিবার গভীর রাতে পাহাড়ি ঢলে ব্রীজটি ভেঙ্গে যায়। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এতে করে ব্রীজটি দুর্বল হয়ে শনিবার গভীর রাতে ধসে পড়ে।
স্থানীয় লোকজন জানান, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় বহরা ও আন্দিউড়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহরা ইউনিয়নের অনেক ছাত্র- ছাত্রী দিঘিরপাড় ও সুলতানপুর হাই স্কুলে পড়াশোনা করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। দ্রুত ব্রীজটি মেরামত করা না হলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জানান, ব্রীজটি আন্দিউড়া ও বহরা ইউনিয়নের লোকজনদের যোগাযোগের জন্য নির্মাণ করা হয়। এই ব্রীজটি ভেঙ্গে পড়ার কারণে শিক্ষার্থীসহ দুই এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে। ব্রীজটি দ্রুত নির্মাণের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ধনু মিয়া বলেন, উজান থেকে নেমে আসা ঢলে গত শনিবার রাতে ব্রীজটি ধসে যায়। এতে করে বহরা ও আন্দিউড়া ইউনিয়নের দুই অঞ্চলের লোকজনদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার সকালে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করা হয়।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, প্রশাসনকে ব্রীজটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি অবগত করা হয়েছে। ব্রীজটি দ্রুত মেরামত করা না হলে স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়বে। ২০০৪ সালের দিকে এলজিইডি কুটিনিয়া দিঘিরপাড় এলাকায় সোনাই নদীর উপর ব্রীজটি নির্মাণ করলে দু’অঞ্চলের লোকজনদের মধ্যে যোগাযোগের সেতু বন্ধন তৈরী হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, ব্রীজটি পুনরায় নির্মাণ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed