Main Menu

সিলেটে ৩ শিবির কর্মীকে পুলিশে দিল ছাত্রলীগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।
আটকৃতরা হচ্ছে- ফয়সল আহমদ, জহিরুল ইসলাম ও আশিক উল্যাহ। তারা সবাই এমসি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তন্মোধ্যে ফয়ছল আহমদ ইংরেজী বিভাগের ছাত্র।
পুলিশ ও হোস্টেল সুত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে এমসি কলেজ হোস্টেলে শিবির কর্মীরা গোপন বৈঠক করে কলেজের বিভিন্ন উপ-কমিটি গঠন করছিল। বিষয়টি আঁচ করতে পেরে ছাত্রলীগ নেতা-কর্মীরা শিবিরের তিন দায়িত্বশীলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শিবির কর্মীকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হাতে তুলে দিয়েছে। তবে, ছাত্রলীগের পক্ষ থেকে কোন অভিযোগ দাখিল করা হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed