Main Menu

ভেঙ্গে গেছে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ ভেঙ্গে গেছে। পানি ঢুকে দ্রুত প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। পানি ঢুকছে সাহেব নগর ও ঝালখালি পয়েন্ট দিয়ে।

রবিবার সকাল নয়টার দিকে বাঁধের লালুর গোয়ালা, আহাম্মকখালী ও রাধাপুর নামে তিনটি জায়গা দিয়ে পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসী ও কৃষকেরা সেখানে সংস্কারের কাজ করছেন।

৩০ মার্চ থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের একের পর এক হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। রক্ষা পায় শনির হাওর। টানা ২২ দিন তিনটি উপজেলার হাওরপারের ৪০ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেয়েছিল এই বাঁধ।

তাহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাঁধের ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। প্রশাসন বলছে, ৮২ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকেরা বলছেন ৯০ শতাংশ। এ অবস্থায় রক্ষা পেয়েছিল শনির হাওরটি। এটি ‘ধানের খনি’ বলে কৃষকমহলে পরিচিত। এবার ২২ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল এই হাওরে।

Share





Related News

Comments are Closed