Main Menu

বিআইবিএম-এর পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্ট (বিআইবিএম)- এর উদ্যোগ পাঁচ দিন ব্যাপী ‘আইটি সেক্যুারিটি এওয়ারন্যাস’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান এবং ‘ব্যাংকিং ল’জ এন্ড রেগুল্যাশন্স’ শীর্ষক বহি:প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান রোববার বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার নাজির হোসেনের পরিচালনায় পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ‘আইটি সেক্যুারিটি এওয়ারন্যাস’ বিষয়ক বিশেষ বক্তৃতা প্রদান করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম।
অনুষ্ঠানে আরো রাখেন বিআইবিএম-এর সহকারী অধ্যাপক মাসুদুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উপপরিচালক ও প্রশিক্ষণ কোর্সের স্থানীয় সমন্বয়কারী মুজতবা রুম্মান চৌধুরী।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিআইবিএম-এর সদস্যভুক্ত সকল ব্যাংক সমূহের সিলেট বিভাগীয় ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তির ছোঁয়ায় নতুন নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তি ব্যবহারে দক্ষ ও আন্তরিক হতে হবে। সততা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে জনগণের আমানত রক্ষায় ভূমিকা রাখতে হবে।

Share





Related News

Comments are Closed