Main Menu

বরগুনায় বাসের ধাক্কায় ৩ কোস্ট গার্ড সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় বাসের ধাক্কায় তিন কোস্ট গার্ডের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কলাপাড়া সড়কের বান্দ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুয়াদ হোসাইন (২৩), আবদুস সাদেক (৩০) ও এনামুল হক (৩০)। তারা পটুয়াখালী কোস্টগার্ডে দায়িত্ব পালন করছিলেন।

আমতলী থানার এসআই আবদুল খালেক জানান, ওই তিনজন মোটরসাইকেলে করে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেকের মৃত্যু হয়।

স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান আমতলীর ওসি। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed