Main Menu

লিডিং ইউনির্ভাসিটিতে শিক্ষার্থীদের কঠোর কর্মসূচী ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শিল্পপতি রাগীব আলীর প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটির তিন শতাধিক শিক্ষার্থীর বার কাউন্সিলের রেজিস্ট্রেশন আগামী ২৫ এপ্রিলের মধ্যে দেয়ার ঘোষণা থাকলেও ২৬ এপ্রিল ঢাকাস্থ আরও ২টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন দেয়ার ঘোষণা দেয় বার কাউন্সিল। তাই লিডিং ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা ২৩ এপ্রিল থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করেছে।
শুক্রবার এক প্রেস বার্তায় এমন তথ্য দেন আইন অনুষদের শিক্ষাথী মো. অলিউর রহমান ও শাহ তোফায়েল আলী।
বার্তায় শিক্ষার্থীরা জানান, লিডিং ইউনির্ভাসিটির আইন অনুষদের বিভাগীয় প্রধান ড. নুর মোহাম্মদ বার কাউন্সিলের রেজিষ্ট্রেশন কার্ড ২৫ এপ্রিলের মধ্যে দেয়ার ঘোষনা করেন। কিন্তু বার কাউন্সিল আগামী ২৬ এপ্রিল ঢাকার ধানমন্ডিস্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ও ইবাইস বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ তথ্য মতে ২৫ এপ্রিলের মধ্যে লিডিং ইউনির্ভাসিটির দেয়া ঘোষণা মতে রেজিষ্ট্রেশন প্রদান করা সম্ভব নয়। তাই ভার্সিটির আইন অনুষদের শিক্ষার্থীরা ২৩ এপ্রিল থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করেছে। শিক্ষার্থীরা রোববার সকাল থেকে অবরোধ করে আইন বিভাগ অচল করে রাখবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা যাবতীয় কর্মসূচী চালিয়ে যাবে বলে জানান।

Share





Related News

Comments are Closed