Main Menu

‘প্রশিক্ষিত নেতাকর্মীরাই গণতন্ত্রের নিয়ামক’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারায় আনতে হলে নেতাকর্মীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এ মূল্যবোধ কেন্দ্রীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূলের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র সংগঠনগুলোকে গনতন্ত্র মূখী করে গড়ে তুলতে হবে। শুধু মাত্র কথামালার রাজনীতি না করে জনগণের সাথে সম্পৃক্ততা এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের গুণগত মান বৃদ্ধি করলে করলে গনতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। প্রশিক্ষিত নেতাকর্মীরাই গণতন্ত্রে প্রধান নিয়ামক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট বিভাগীয় অফিসের আয়োজনে ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ র্অথায়নে গনতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার প্রকল্পের সাফল্য উদযাপন উপলক্ষ্যে ‘ডেমোক্রিসি চ্যাম্পিয়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর জেলা উপজেলা কমিটি কেন্দ্র থেকে প্রেরিত ওহী নির্ভর। যারা তৃণমূলে মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাজের কোন মূল্যায়ন হয়না। কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিরাই কমিটিতে স্থান পায়। বিদেশী রাষ্ট্রগুলোর মত কেন্দ্রীয় পর্যায়ে স্থান পেতে হলে প্রতিটি নেতাকে কয়েকটি পর্যায় অতিক্রম করে আসার প্রথা চালু করতে হবে। তবেই তাদের কাছ থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে। এছাড়া প্রতিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাদেরও রাজনীতির সাথে সক্রিয় করাতে হবে বলে মত প্রকাশ করেন বক্তরা।
বক্তারা আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার পর ভাল ছাত্র নেতা বেরিয়ে আসছে না। জাতীয় রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান তারা।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘গনতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার’ প্রকল্পের সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সিলেটের রোজভিউ হোটেলে এক টেবিলে বসেছিল আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অব্যাহত রাখার ব্যাপারে অনেক অভিমত দেন নেতারা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেটের উর্ধ্বতন আঞ্চলিক সমন্বয়কারী সুদিপ্ত চৌধুরী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এবং তারান্নুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য এড. শামছুন নাহার শাহানা রব্বানী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
ডা. সাখাওয়াত হাসান জীবন তার বক্তব্যে বলেন, আমাদের নেতাকর্মীরা দলের হাইকমান্ড নির্ভর। কমিটি গঠন থেকে শুরু করে সব কার্যক্রম চলে উপরের নির্দেশনা মোতাবেক। ফলে সকল কাজে দলের কেন্দ্রীয় নেতাদের ‘ম্যানেজ’ করার চেষ্ঠা চলে। যা একটি দলের জন্য খুবই লজ্জাজনক। এ ধরণের অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসা দরকার।
তিনি বলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে অর্ন্তদ্বন্ধ না রেখে গনতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে সার্বজনীনভাবে কাজ করে যেতে হবে।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নারী নেতৃত্বের বিকাশ তার প্রমান। সকল দলের নেতাদের এমন মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, দেশে গনতন্ত্র অব্যাহত রাখতে ছাত্র রাজনীতিকে মূল ধারায় আনতে হবে। এ লক্ষ্যে ছাত্রদল ও ছাত্রলীগকে নেতৃত্বের প্রশিক্ষন দিতে হবে। যাতে তারা আগামীতে সুন্দর দেশ উপহার দিতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এড হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, সালমা সুুলতানা, সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, মহানগর সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, মহানগর সাধারণ সম্পাদক এড. রোকসানা বেগম শাহনাজ। এছাড়া সিলেট মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের আওয়ামী লীগ, বিএনপি, মহিলা আওয়ামী লীগ ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডমেক্রসেি ইন্টারন্যাশনাল (ড.িআই.)‘গণতান্ত্রকি অংশগ্রহণ ও সংস্কার’ (ডপিআির) প্রকল্পরে অর্ন্তভুক্ত রাজনতৈকি দল ও নতেৃবৃন্দকে অংশগ্রহণমূলক রাজনীতি প্রতষ্ঠিায় অবদানরে স্বীকৃতি প্রদান করছে।ে ড.িআই. এর সলিটে আঞ্চলকি অফসিরে আয়োজন,ে “ডমেক্রসেি চ্যাম্পয়িনস” র্শীষক সম্মলেনে এই স্বীকৃতি প্রদান করা হয়। একই সাথে পাঁচ বছর ময়োদী নতুন আরেকটি প্রকল্প স্ট্রেনথদেনিং পলিটিকিাল ল্যান্ডস্কপে ইন বাংলাদশে’ `Strengthening Political Landscape in Bangladesh’ (SPL) এর উদ্বোধন ও এর ক্ষত্রে ও সম্ভাবনা নয়িে আলোকপাত করা হয়।

Share





Related News

Comments are Closed