নিজদলইকান্দি বালুমহাল ইজারায় নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিনিধি: সিলেটের সুরমা নদীর নিজ দলইকান্দি বালুমহাল ইজারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেছেন হাইকোর্ট। এলাকার জনমানুষের স্বার্থে কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামের জনৈক ফজলে হক স¤প্রতি হাইকোর্টে ২৮৫৭/১৬নং রিট পিটিশন দাখিল করেন। শুনানী শেষে বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।
এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহালটির ইজারা প্রক্রিয়া চলমান থাকায় এলাকাবাসী বৃহস্পতিবার (২০এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা জানান, সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহাল ইজারা প্রদান করা হলে সুরমা নদীর তীরবর্তী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ, বাজার, ব্রীজ-কালভার্ট, সরকারী ও বেসরকারী বহু স্থাপনা ধ্বসে পড়ার আশংকা রয়েছে। পাশাপাশি নদীভাঙ্গনের কবলে পড়ে পাউবোর বেড়ীবাঁধ ধ্বসে বিস্তর এলাকা প্লাবিত হয়ে কৃষিসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই এলাকাবাসী জনস্বার্থে মহামান্য হাইকোর্টে রীট দাখিল করে নিষেধাজ্ঞা চেয়েছেন। হাইকোর্ট ইজারা প্রদানে নিষেধাজ্ঞা জারি করলেও একটি মহল নানা ছলচাতুরীর মাধ্যমে নিজদলইকান্দি বালুমহালটি ইজারা নেয়ার চেষ্টা চালাচ্ছে। স্মারকলিপিতে অবিলম্বে সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহালের ইজারা প্রক্রিয়া বন্ধের জোর দাবি জানানো হয়। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা বৃহস্পতিবার স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এ.এস.এম ফেরদৌস ও আরডিসি বিজেন ব্যানার্জি’র সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে কোনভাবেই নিজদলইকান্দি বালুমহাল ইজারা দেয়া হবে না। তারা সংশ্লিষ্টদের হাইকোর্টের আদেশ জেলা প্রশাসক কার্যালয়ে দাখিলপূর্বক তাদের অবহিত করার পরামর্শ দিয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed