Main Menu

সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসে প্রতিবাদ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অপপ্রচারের ও তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ফুসে উঠেছেন সিলেট সদর সাব-রেচিষ্টি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সহকারীরা। বৃহস্পতিবার তারা এর প্রতিবাদে একঘন্টা কর্মবিরতি ও অফিস প্রাঙ্গনে সভা করেন।
সভায় বক্তারা জানান, সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল রয়েছে। অফিসের বর্তমান স্বচ্ছাবস্থায় অনিয়ম-দূর্নীতি, জালিয়াতি ও স্বজনপ্রীতি করতে না পেরে তারা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সহায়কদের বিরুদ্দে উঠে পড়ে লেগেছে। সস্থা মিডিয়াকর্মীদের ভাড়া করে বে-আইনী ও অনধিকার প্রবেশ করানোর মাধ্যমে নানা মিথ্যা ও আজগুবি তথ্য প্রচার করছে। বক্তারা বলেন, সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসেরে অফিস সহকারী প্রদীপ কুমার ঘোষ ও রেকর্ডকিপার রীনা রানী রায় অত্যন্ত নীতিবান মানুষ। তাদের কারনে স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে পাগলের প্রলাপ বকছে। তারা জানান, বৃহস্পতিবার সিলেটের একটি দৈনিকে সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঘোষ ও রেকর্ডকিপার রীনা রানী রায়কে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয় তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট, হীন উদ্দেশ্যে প্রনোদিত ও অপবাদমূলক মিথ্যাচার। বক্তারা এহেন মিথ্যাচারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহŸান জানান।
সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক হোসেন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অফিস সহকারী প্রদীপ কুমার ঘোষ, রেকর্ডকিপার রীনা রানী রায়, অফিস সহায়ক জুয়েল আহমদ,সহকারী রেকর্ডকিপার প্রণয় ঘোষ, জগলুল হোসেন, আব্দুল ওয়াহিদ ও নবজিৎ গোপ প্রমূখ।

Share





Related News

Comments are Closed