সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের কম্পনে কেঁপে উঠে বাড়িঘর। নগরীর বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে এমন তথ্য জানান স্থানীয়রা।
সিলেট ভূমিকম্প অফিস জানায়, মঙ্গলবার রাত ৮টা ১মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিলো তাৎক্ষণিক মুহূর্তে তা জানা যায়নি।
নগরীর জিন্দাবাজার এলাকা থেকে সংবাদকর্মী কাওসার আহমদ জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ নয়।
একই ভাবে কানাইঘাট থেকে হাবিবুর রহমান, গোলাপগঞ্জের কানন চন্দও ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরো মেড সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট থেকে ৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের মেঘালয় রাজ্যে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed