Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং গাড়ী চালক আনসার আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য- জননেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। কর্মসুচীর অংশ হিসেবে গত সোমবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এই স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বিএনপি নেতা একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, এডভোকেট আনোয়ার হোসেন, মুফতি বদরুন নুর সায়েক, মুফতী নেহাল উদ্দিন, আবুল কাশেম, শামীম আহমদ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মঈনুল হক, এডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, শাহেদুল ইসলাম বাচ্চু, আব্দুল ওয়াহিদ, এডভোকেট ফখরুল হক, সবুর আহমদ, চৌধুরী মো; সুহেল, ফখরুল ইসলাম চৌধুরী, বুরহান উদ্দিন, লোকমান আহমদ, হেলাল আহমদ, নেছার আলম শামীম, মিজানুর রহমান নেছার, ফখরুল ইসলাম রুমেল, কয়েস আহমদ সাগর, জিয়াউল হক জিয়া, আবুল কালাম, নাসির উদ্দীন রহিম, দিদার ইবনে তাহের লস্কর, জাহাঙ্গীর আলম বাবুল, সমর আলী, সেবুল আহমদ, সোহেল ইবনে রাজা, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, মাসুম পারভেজ, জহিরুল ইসলাম রাসেল, এডভোকেট আহমদ আজম, এডভোকেট ইসরাফিল আলী, সুহেদুল ইসলাম সুহেদ, আলী আকবর রাজন, মিজান আহমদ, আলী আহসান হাবীব, আবু বকর সিদ্দীকি, কামরুল হাসান, মেরাজ ভুইয়া পলাশ, আশরাফুল ইসলাম আশরাফ, আমির আহমদ মনিরুল, শহীদুল ইসলাম বদরুল, সালমান আহমদ, ইমরান আহমদ, মনসুর আহমদ খান, আজহারুল ইসলাম খান সামি, তায়েফুর রহমান, শাহান আল মাহমুদ খান, আহমদ হোসেন রাজু, সাজিদুল ইসলাম সাজু, রাশেদ আহমদ, নাসির তালুকদার, লিটন তানভীর, জাহেদুল ইসলাম মিঠুন, আব্দুল্লাহ আল মামুন ও আলতাফ হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed