সিলেটে হাসান মার্কেটে আগুন, ৫টি দোকান ভস্মিভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দর বাজারে অবস্থিত হাসান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে মার্কেটের সন্ধানী ফেব্রিকস নামে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে চেস্টা চালায় । রাত ১২ টার দিকে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে এর আগেই সন্ধানী ফেব্রিকস নামে রেডিমেড কাপড়ের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দোকানটির পাশের আরো ৩/৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কেটের দোকান মালিক রজত কান্তি গুপ্ত। অগ্নিকাণ্ডে ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও লোকজন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed