সিলেটে সুরমা মার্কেট থেকে জালিয়াতির সরঞ্জামসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে নগরীর সুরমা মার্কেটে অভিযান চালিয়ে জালিয়াতির বিপুল পরিমান সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে।
মহানগর গোয়েন্দা শাখার এসি মো. শেখ রাসেল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা মার্কেটের দ্বিতীয় তলায় পিয়ার উদ্দিন আহমদের মালিকানাধীন নিহা কম্পিউটার এন্ড অনুবাদ সেন্টারে অভিযান চালিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্রসহ সরকারি বিভিন্ন কার্যালয় ও দপ্তরের সীল স্বাক্ষর জাল করে সনদপত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে।
এসময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী পিয়ার উদ্দিন আহমদ কৌশলে পালিয়ে গেলেও তার দুই সহযোগী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শীলঘাটের মো. সুরুজ আলীর পুত্র মো. মুন্না করিম (২৬) ও সিলেটের জালালাবাদ থানার হায়দরপুরের মৃত আব্দুল হাসিফের পুত্র মো. গোলাম রব্বানীকে (৪০) আটক করে পুলিশ।
উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে- কালার প্রিন্টার, স্কেনার, সিপিইউ, লেমিনেটিং মেশিন, ডট প্রিন্টার, কার্ড কার্টার, জাল সার্ভিস স্ট্যাম্প, জাল কোর্ট স্ট্যাম্প, জাল জুডিসিয়াল স্ট্যাম্প, জাল জন্ম সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত নকল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স ফরম, এফআইআর কপি, নকল ড্রাইভিং লাইসেন্স, নকল এনআইডি, বিআরটিএ এর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফরম, ভূয়া লাইসেন্স বানানোর কার্ড, বিআরটিএ অফিসের জাল কাগজপত্র, জাল রেজিষ্ট্রেশন, টেক্স টোকেন, ইন্স্যুরেন্স, রোড পারমিট, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নামীয় অসংখ্য জাল সীল, বিভিন্ন ব্যাংকের নগদ টাকা জমা দেয়ার রশিদ, বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর জাল ডকুমেন্ট ইত্যাদি।
পুলিশ ও সুরমা মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিষ্ঠানের মালিক পিয়ার উদ্দিন আহমদ দীর্ঘদিন যাবত সুরমা মার্কেটে তার উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানে জাল জালিয়াতির ব্যবসার মাধ্যমে নিরীহ লোকদের প্রতারিত করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিল।
পুলিশ জানায়, অভিযানকালে প্রাপ্ত জাল জালিয়াতি সংশ্লিষ্ট আলামতগুলো জব্দ করা হয়েছে এবং পলাতক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামীদের মহানগর গোয়েন্দা শাখায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জাল জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অপরাপর ব্যক্তিদের সনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত আছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed