Main Menu

চিকিৎসা ভিসা শিথিল করল ভারত

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের শর্ত শিথিল করেছে ভারত। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারতে যেতে চাইলেও চিকিৎসা ভিসার জন্য আবেদন করা যাবে।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সে ক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটি সম্পর্কে উল্লেখ করে বাংলাদেশের চিকিৎসকদের রোগ নির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। চিকিৎসা ভিসা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মকানুন ও শর্তগুলো অপরিবর্তিত থাকবে।

বর্তমানে চিকিৎসা ভিসার জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, গুলশান, ঢাকা এবং ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির দেওয়া ঘোষণা অনুযায়ী এবং মানুষে মানুষে বন্ধন আরও জোরালো করার পদক্ষেপ হিসেবে চিকিৎসা ভিসা আবেদনের শর্ত শিথিল করা হয়েছে।

Share





Related News

Comments are Closed