Main Menu

হাওর উন্নয়ন পরিষদের স্মারকলিপি ও মতবিনিময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মঈদুল ইসলাম (লিগ্যাল ও প্রসিকিউশন) বলেছেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সাধারণ জনগণ যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে আওয়াজ তোলে তখন কমিশন তাদেরকে তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করে। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক তাকে ছাড় দেয়া হবেনা। তিনি আরো বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সাধারণ মানুষের মাধ্যমে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে। কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। ভবিষ্যতে যাতে দুর্নীতির কারনে হাওর অঞ্চলসহ কোনো এলাকা আগাম বন্যার সম্মুখীন না হয় সে ব্যাপারে কমিশন আগাম ব্যবস্থা গ্রহন করবে।
তিনি সিলেট সার্কিট হাউজে হাওর উন্নয়ন পরিষদের কেন্দীয় কমিটি সিলেটের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।
রোববার বিকেলে হাওর অঞ্চলের পাউবো, পিএসসি ও স্থানীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ১০ দফা দাবী জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার সুনামগঞ্জ জেলার হাওর বাঁধের জন্য ৫৯ কোটি টাকা বরাদ্ধ দিয়ে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ শেষ করার নির্দেনা প্রদান করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও পিএসসির কর্মকর্তারা যোগসাজেশের মাধ্যমে হাওর বাঁধের কাজ সম্পন্ন না করে টাকা আত্মসাত করেছে। হাওর বাধের কাজ সময়মত সম্পন্ন না হওয়ায় সুনামগঞ্জ সহ ৭টি জেলার ৯০ ভাগ হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা আজ সর্বশান্ত। স্মারকলিপিতে সমগ্র হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা সহ ১০ দফা দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুর রহমান সেলিম, এডভোকেট আব্বাস উদ্দিন, আছাদুজ্জামান , সহ-সভাপতি মো. কামরুজ্জামান, এডভোকেট আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, আনোয়ার চৌধুরী মানিক, রওশন জলিল কোরেশী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নুর উদ্দিন খান, , বাদল পুরকায়স্থ, শাহ আলম, ইউসুফ সেলু, হাজী আনা মিয়া হাজারী, বদরুল আলম, জাবেদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed