ছাতকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৭০
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান গ্রামে স্থানীয় একটি বিদ্যালয়ের ম্যানিজিং কমিটিতে দু পক্ষের মানুষ ঢুকানোর জেরে সংঘর্ষ হয়ে আহত হয়েছেন ৭০ জন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চেচান গ্রামের তালুকদার গোষ্ঠী ও কৈয়া গোষ্ঠীর মধ্যে স্থানীয় সিপিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চেচান গ্রাম সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কে ছড়িয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed