সুন্দরবন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা
আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এ্যাড. আব্দুল মুজিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. ওসমান গনি, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. আজহারুল ইসলাম, সাবেক স্কুল পরিদর্শক প্রফেসর এম.এ ফারুক, সাবেক কলেজ পরিদর্শক অধ্যক্ষ আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, প্রভাষক ইদ্রিস আলী, কলারোয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed