Main Menu

ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি: নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সকালে জেলা জজকোর্ট চত্বরের বটমুল প্রাঙ্গনে নিক্কন সংগীত বিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠান দিয়ে শুরু হয় উৎসবের প্রারম্ভিকতা।
পরে সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা স্কুল বড়মাঠ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার শুরুতে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ উৎসবের এ আনন্দে মেতে উঠেছিলেন প্রাণবন্তভাবে যা সকলের দৃষ্টি কারে।এ সময় তিনি নিজে ঢোল বাজিয়ে সকলের আনন্দকে আরো সুমধুর করে তোলেন।
শোভাযাত্রায় অংশ নেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি), জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো প্রমুখ।
এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Share





Related News

Comments are Closed