বন্যায় ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাওর বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ এরই ধারাবাহিকতায় সিলেটস্থ ভাটি বাংলা ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত মদিনা মার্কেট পয়েন্টে শুক্রবার বিকাল ৩টায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
ভাটি বাংলা ছাত্রছাত্রী পরিষদের সভাপতি অধীর দাসের সভাপতিত্বে ও পরিষদের সিনিয়র সদস্য, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা সজীব ভৌমিক এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিসিক’র সাবেক কমিশনার বাবু জগদীশ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, দিরাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু মিহির রঞ্জন দাস, সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু সেনাপতি অমু, পরিষদের সাধারণ সম্পাদক ঝলক দাস, সিলেটের সার্জেন্ট স্বপন তালুকদার, শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, শালা উপজেলা ছাত্রলীগ নেতা সৌরজিৎ বাপ্পু, সিলেট জালালাবাদ থানার ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জার্নেল চৌধুরী ঝনি, পরিষদের সদস্য মৃদুল দাস অপু, পরেশ মজুমদার, হিমেল দাস, বিপুল সরকার, প্রসিদ কান্তি দাস, সুমন চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র দাস, দ্বীপেন ভৌমিক, জয়ন্ত সামন্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা চাই। বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় অনেকের ঘরেই একবেলা খাওয়ার মতো খাদ্য মজুদ নাই, কৃষকের অনেক ছেলেমেয়ে (ছাত্র-ছাত্রী) টাকার অভাবে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি উক্ত ক্ষতিগ্রস্থ কৃষকদের পূণর্বাসন চাই এবং পাউবোসহ যারা দুর্নীতিতে যুক্ত তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি সহ বিচারের আহবান করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্থ সকল কৃষকদের কৃষিঋণ মওকুফ সহ আরও কৃষিঋণের ব্যবস্থা করার দাবি করা হয়।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed