এসএমপি’র তিন থানার ওসি রদবদল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা, শাহপরাণ থানা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। দীর্ঘদিন ধরে এক থানায় অবস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে প্রশাসনিক কারণে এই তিন থানার ওসিদের বদলী করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
এর মধ্যে কোতয়ালীর মডেল থানার ওসি পদে দায়িত্ব পেয়েছেন বিমান বন্দর থানার সাবেক ওসি গৌছুল হোসেন। আর কোতয়ালীর বর্তমান ওসি সোহেল আহমদকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি পদে দায়িত্ব পেয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন। আর শাহপরাণের ওসি শাহজালাল মুন্সিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। একই সাথে জালালাবাদ থানায় দায়িত্ব নিয়েছেন সিআইও শফিকুর রহমান। এরই মধ্যে কোতয়ালী থানার নতুন ওসি দায়িত্ব নিয়েছেন। বাকিরাও শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed