Main Menu

আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনায় রামকৃষ্ণ মিশনে বিশেষ প্রার্থনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনা করে সিলেট রামকৃষ্ণ মিশনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রার্থনা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
প্রার্থনায় উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ক্রীড়া সম্পাদক এফ.এ মুন্না, দৈনিক উত্তরপূর্ব’র সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক ডেসটিনি’র স্টাফ রিপোর্টার আনন্দ সরকার, চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, স্টাফ রিপোর্টার মাই¯œাম রাজেশ, প্রশাসনিক কর্মকর্তা বিবেকানন্দ চক্রবর্ত্তী, স্টাফ রিপোর্টার সজল ঘোষ, ফটো সাংবাদিক শংকর দাস, ফটো সাংবাদিক সুব্রত দাস, আনোয়ার হোসেন, মিঠু দাস প্রমুখ।
গত ১৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হলে আজিজ আহমদ সেলিমকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটয়ে ভর্তি করা হয়। ১০ এপ্রিল সোমবার সেখানে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হবে।
এদিকে, আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনায় সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed