Main Menu

ছাতকে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। সে লাফার্জের একটি ঠিকাদারি প্রতিষ্টানের শ্রমিক বলে জানা গেছে। তার নাম শানুর মিয়া (৩২)। সে উপজেলার নোয়ারাই ইউপির ঠেঙ্গারগাঁও গ্রামের জাহির উদ্দিনের পুত্র।
জানা যায়, রোববার বিকেলে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের মাঠি কাটার স্ক্র্যাভেটর এর প্রহরী শানুর মিয়া পানিতে তলিয়ে যাওয়া একটি স্ক্র্যাভেটরে ডুব দিয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার প্রায় ২ ঘন্টা পর পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামঞ্জ মর্গে প্রেরন করেছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed