Main Menu

বড়লেখায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে রতনা বেগম (৩৮) নামে চার সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির তারাদরম (বারহাল) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রতনা বেগম ওই এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী।

খবর পেয়ে রবিবার (৯ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার অমিতাভ দাস তালুকদার রবিবার বিকেলে বিষয়টি নিশ্চত করে বলেন, ‘লাশের সুরতাহল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।’

Share





Related News

Comments are Closed