সিলেটে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ সেক্রেটারী তুষার ছুরিকাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সন্ত্রাসী হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজারে এ ঘটনা ঘটে। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তুষারের অপারেশন চলছিল।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, নগরীর সুবিদবাজারস্থ তারাদিন রেস্টুরেন্টের সামনে থেকে বিকাল ৫টার দিকে আবদুল আলিম তুষারকে ধাওয়া করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। এক পর্যায়ে তাকে এবং তার সাথে থাকা ছাত্রলীগ কর্মী পলাশ দে কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তুষারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তুষারের মাথার পিছনে এবং ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রাত ৯টায় তাকে ওসমানী হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। পলাশের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান জেদান। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।
এদিকে, ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনার জন্য মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাবিল রেজা চৌধুরীর সমর্থকদের দায়ী করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, আহত দুই ছাত্রলীগ কর্মীকে ১১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed