কবি সাযযাদ কাদির আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : সাংবাদিক ও কবি সাযযাদ কাদির (৭০) আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবির কর্মস্থল দৈনিক মানবজমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় কবিতার পরিষদের সভাপতি কবি মুহম্মদ সামাদ জানিয়েছেন, বাদ আছর জাতীয় প্রেস ক্লাবে কবি সাজ্জাদ কাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় কবিতার পরিষদের সভাপতি কবি মুহম্মদ সামাদ। তিনি বলেছেন, ‘কবি সাজ্জাদ কাদির আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু আমাদের জন্য বিশাল ক্ষতি।’
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed