জামালগঞ্জে ১২ ব্যবসায়ীকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা ও জামালগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করায় ১২ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী।
জরিমানা প্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো- জামালগঞ্জ বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্স ২ হাজার, সাচনা বাজারের সাথী গ্রোসারী এন্ড কনফেকশনারী ২ হাজার, সাথী এন্টারপ্রাইজ ২ হাজার, ইব্রাহিম এন্টারপ্রাইজ ১ হাজার, দূর্জয় ষ্টোর ২ হাজার, মের্সাস নয়ন ষ্টোর ৫ হাজার, পিয়েস ষ্টোর ১ হাজার, মেসার্স জয় কালী ভান্ডার ২ হাজার, মের্সাস জয় ষ্টোর ৫ হাজার, পিয়াস ষ্টোর ৫ হাজার, মের্সাস জুবায়েদ ষ্টোর ৫ হাজার ও গৌরাঙ্গ ট্রেডাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ফসল হারানো দূর্গত এলাকার লোকজন জানান, গত বুধবার ব্যবসায়ীদের সাথে প্রশাসন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে জরুরী বৈঠক করলেও উপজেলার বিভিন্ন হাট বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের অসহায়ত্বের সুযোগে কৃত্রিম সংকট তৈরী করে চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি করছেন।
উপজেলার প্রত্যেকটি বাজারে পুলিশ প্রশাসনের মনিটরিং জোরদার করার দাবী জানাচ্ছেন তারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী বলেন, দুর্গত এলাকার বাজার নিয়ন্ত্রনে চাল-আটা সহ দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed