সিলেটের সিনিয়র জেলারকে আদালতের শোকজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রায়ের ধার্য্য তারিখে শিল্পপতি রাগীব আলীকে সময় মতো আদালতে হাজির না করায় সিলেটের সিনিয়র জেলার মো: সগির মিয়াকে শোকজ করেছেন আদালত। আগামী ৩ দিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরোর আদালতে রাগীব আলীকে হাজির করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে হাজির না করায় রায় ঘোষণা বিলম্বিত হয়। পরে বেলা পৌনে ১টার দিকে রাগীব আলীকে আদালতে হাজির করার পর রায় ঘোষণা করেন বিচারক।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed