Main Menu

২৪ ঘণ্টা পর সিলেট পথে রেল যোগাযোগ চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ ফের চালু হয়েছে। শ্রীমঙ্গল স্টেশন ও সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী জিলাতপুর এলাকায় মহিষমারা সেতুর ধসে যাওয়া তিনটি অস্থায়ী গার্ডারের মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় রেল চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার বেলা আড়াইটায় ভারী বৃষ্টির কারণে মহিষমারা সেতুর অস্থায়ী তিনটি গাডার ধসে রেল চলাচল বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করা হয় বৃহস্পতিবার সকালে।

Share





Related News

Comments are Closed