বানেশ্বরে আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষ আটক
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের আবাসিক হোটেল গুলোতে চলছে জমজমাট দেহ ও মাদক ব্যবসা। এ অভিযোগে বানেশ্বর বাজারের গ্রীণ আবাসিক হোটেল থেকে মঙ্গলবার রাতে ১১ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাদের পুঠিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, হোটেলে ফুর্তি করার সময় হোটেল ম্যানেজার সহ মোট ১১ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্ত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানেশ্বর বাজারের গ্রীন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম এবং পুঠিয়া থানা পুলিশ। সেখানে মেয়ে নিয়ে ফুর্তি করা অবস্থায় তিন নারীসহ মোট ১১ জনকে আটক করে। আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার নবজলপাই থানার দুলাল আলীর স্ত্রী সেলিনা বেগম (৩৫) চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বজবুল আলীর স্ত্রী মুকতারা বেগম (২০), ফরিদপুর জেলার সালথা উপজেলার আনোয়ার হোসেনের স্ত্রী লিজা বেগম (২৫), হোটেল ম্যানেজার রাজশাহীর পবা উপজেলার মৃত জব্বার আলীর ছেলে মুনছুর আলী (৪০), তার সহযোগী উপজেলার নামাজগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৮), খুটিপাড়া এলাকার আমরুল আলীর ছেলে বাবু আলী (২০), এবং খদ্দের উপজেলার খুটিপাড়া গ্রামের মকবুল সরকারের ছেলে রিপন আলী (২৬), একই এলাকার হাদিস আলীর ছেলে আলম হোসেন (৩৭), নামাজগ্রাম এলাকার আবুল কাসেমের ছেলে সাদেকুল ইসলাম (২০), ভাংড়া গ্রামের সারোয়ারের ছেলে শান্ত ইসলাম (২২), এবং মকিব্বর আলীর ছেলে নয়ন আলী (২০)।
পরে রাতেই ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্ত্যেককে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম। বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি তদন্ত রাকিবুল হাসান।
উল্লেখ্য, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের আবাসিক হোটেলেগুলোতে দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে চলছে মাদক ও দেহ ব্যবসা।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed