বাহুবলে ৬ জুয়াড়িকে কারাদন্ড
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ৬ জুয়াড়িকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে এ দন্ডাদেশ প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ আমতলী চা বাগান থেকে মৃত চান মিয়ার পুত্র ফারুক মিয়া (৪৫), পান্না কর্মকারের পুত্র দোলন কর্মকার (৩৫), মৃত শশী মোহন দেব-এর পুত্র চন্দন দেব (২৮), কদম তাঁতী-এর পুত্র বিজু তাঁতী (১৮), মৃত ফরাজ উলার পুত্র আজম আলী (৫০) ও ভুলকোট গ্রামের দরবেশ আব্দুল হক-এর পুত্র দরবেশ আলী (৩০) কে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করে। বুধবার তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আটককৃত প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরে দন্ডাদেশপ্রাপ্ত জুয়াড়িদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed