সিলেট মহানগর ছাত্রদলের কমিটি বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– সাংগঠনিক স্থবিরতার কারণে সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed