Main Menu

আতিয়া মহলে উদ্ধাকৃত দুই জঙ্গির লাশ দাফনের প্রস্তুতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর পরিচালিত অপারেশন টোয়াইলাইটে নিহত চার জঙ্গির মধ্যে সোমবার উদ্ধার হওয়া দুই পুরুষ জঙ্গির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের প্রস্তুতি চলছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দুটি নগরীর মানিক পীর টিলাস্থ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট পরিচালনা করা হয়। অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এর মধ্য থেকে এক নারীসহ ২ জনের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে গত শনিবার বিকেলে নগরীর হযরত মানিক পীর (রঃ) কবরস্থানে দাফন করা হয়। বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো আছে এবং ভবনটিতে আরও তাজা বোমা থাকতে পারে এমন আশংকায় লাশ দুটি উদ্ধার করতে র্যাব’র বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় থাকতে হয়। অপারেশন শেষ হওয়ার ৬দিন পর সোমবার সকাল থেকে সেখানে লাশ উদ্ধার অভিযান শুরু করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Share





Related News

Comments are Closed