দক্ষিণ সুরমায় ঝড়ে ব্যাপক ক্ষতি
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ, ঝড়ের আঘাত ও শীলা বৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া এলাকায় পানি বাড়ার ফলে আগাম বন্যার আশংকা দেখা দিয়েছে। অনেক বাড়ি ঘর ও রাস্তাঘাটে পানি উঠতে শুরু করেছে।
সপ্তাহব্যাপী ভারী বর্ষণ অব্যাহত থাকায় দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়ন, মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর, লালাাবাজার, কুচাই, বরইকান্দি, মোল্লারগাঁও, তেতলী, কামাল বাজার ইউনিয়নের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষককুল দিশেহারা হয়ে পড়েছেন। আগাম অবিরাম বৃষ্টি নামায় উপজেলার প্রায় ৬ হাজার হেক্টর বোরো ফসল পানির নীচে তলিয়ে যাওয়ায় কৃষকের ঘরে ফসল তোলার আনন্দ নেই। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দাড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই। উপজেলার আধা পাকা ধান তলিয়ে যাওয়ার কারণে কৃষকরা শুধু চোখের জল ফেলতে দেখা যায়।
এছাড়া গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে ঝড় ও শিলা বৃষ্টি হওয়ায় অনেক স্থানে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপড়ে ফেলার পাশাপাশি ঘরবাড়ির চালা উড়িয়ে নেয়। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি ভাঙ্গায় ও তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এইচএসসি পরীক্ষার শুরু থেকে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় পরীক্ষার্থী সহ শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। বিদ্যুত বিভ্রাটের কারণে হাটবাজারে ছোট ছোট কলকারখানা বন্ধ হয়ে গেছে। গোটা উপজেলার শাকসবজির বাগান নষ্ট হয়ে গেছে। কৃষকরা বোরো ফসল তুলতে না পারায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিনরাত অবিরাম বৃষ্টি থাকায় দিনমজুররা তাদের কর্মস্থলে কাজ করতে পারছেন না। ফলে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে এবং কোন কোন পরিবার উপবাস করছে। উপজেলার ১০টি ইউনিয়ন ছাড়াও সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed