ঠাকুরগাঁওয়ে চালু হচ্ছে রেশম কারখানা
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশে ১১ সদস্যের একটি দল ঠাকুরগাঁওয়ে বন্ধ রেশম কারখানাটি পরিদর্শন করেছেন। বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সোমবার সকাল ৯টায় জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন।
এসময় দ্বিতল ভবনে রক্ষিত যন্ত্রপাতি কারখানা চালুর বিষয়ে উপযোগী কি না তা ঘুরে দেখেন। পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল খায়ের, উপ-প্রধান (পরিকল্পনা) বেগম তানিয়া খানম, রাজশাহী রেশম বোর্ডের মহা-পরিচালক আনিস উল হক ভুইয়া, উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মনিরুজ্জামান কারখানাটি চালুর বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানান।
উল্লেখ্য, লোকসানের কারণে ২০০২ সালে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি বন্ধ ষোষণা করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed