সিলেট পুলিশ সুপারের আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বাসীর জননিরাপত্তা বিধান, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন এবং যে কোন অপশক্তির নাশকতা ও সহিংস কার্যক্রম প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন- ‘জননিরাপত্তা বিধান, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন এবং যে কোন অপশক্তির নাশকতা ও সহিংস কার্যক্রম প্রতিরোধে আপনাদের সহযোগিতা কামনা করছি। কোন পরিত্যাক্ত (unattended) ব্যাগ/বস্তু/সন্দেহজনক কিছু গোচরীভূত হওয়া মাত্র আপনাদের নিকটস্থ থানা/পুলিশ ফাঁড়ি অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। সিলেটবাসীর নিরাপত্তাই আমাদের প্রত্যাশা’।
যে কোন প্রয়োজনে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করারও আহবান জানিয়েছেন তিনি।
০১। অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সিলেট। মোবাইল : ০১৭৬৯-৬৯০০৩৫
০২। সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সিলেট। মোবাইল : ০১৭১৩-৩৭৪৩৭৩
০৩। ডিআইও (১) জেলা বিশেষ শাখা, সিলেট। মোবাইল : ০১৭১৩-৩৭৪৩৭৪
০৪। পুলিশ কন্ট্রোল রুম, সিলেট। মোবাইল: ০১৯২৬-৯৯৯৯০০ অথবা টেলিফোন : ০৮২১-৭১৮৫৮৫।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed