সিলেট নগর ভবনে মেয়রের চেয়ারে বসলেন আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ২৭ মাস পর দায়িত্ব পালনের জন্য মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে পৌঁছেছেন।
রোববার সকাল ১১টা ১১ মিনিটে সিটি নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে পৌঁছান তিনি।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলরৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মেয়র আরিফের সাথে তার দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গত ২৩ মার্চ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। এরপর গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘আদালতের আদেশের যথাযথ প্রতিফলনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’ এ পত্র প্রাপ্তির তিন দিন পর আজ মেয়রের দায়িত্ব িিনলেন আরিফুল হক।
২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। পরে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed