বিকল্প পন্থায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু, যাত্রী দূর্ভোগ
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলায় রেল ব্রিজ ধ্বসের কারণে বন্ধ থাকা রেল যোগাযোগ বিকল্প পন্থায় চালু করেছে রেল বিভাগ। তবে এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
শনিবার রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নেয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আপডাউন করছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন।
যাত্রীরা ও স্থানীয় এলাকাবাসী জানান, এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে ওঠার মাঝখানের রাস্তায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাস্তাঘাট অপরিচিত হওয়ায় এবং পর্যাপ্ত যানবাহন না থাকায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে ভোগান্তিতে পড়ছেন তারা। আর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় অনেকেই ট্রেন ধরতে পারেননি। ফলে তাদেরকে বিকল্প যানেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এছাড়া স্থানীয় যানবাহনগুলোর চালকরাও সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, ‘বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হওয়ার ফলে লোকাল যাত্রীরা আসা যাওয়ার সুযোগ পেয়েছে। যাত্রীদের ভোগান্তি হলেও রবি এবং সোমবার এভাবেই যাতায়াত করতে হবে। সোমবারের মধ্যে ব্রিজ চালু হবে। ফলে মঙ্গলবার সরাসরি সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে।’
উল্লেখ্য গত বৃস্পতিবার সকালে জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed