রোববার সিসিকের দায়িত্ব নিচ্ছেন মেয়র আরিফুল হক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালতের নির্দেশনার পর আরিফুল হক চৌধুরী আবারও ফিরে পাচ্ছেন সিলেট নগরের দায়িত্ব। ২ এপ্রিল রোববার তিনি বসতে যাচ্ছেন মেয়রের চেয়ারে। দায়িত্ব বুঝে নিতে ইতোমধ্যেই মন্ত্রণালয়ের চিঠিও তার হাতে পৌঁছে গেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ‘আদালতের আদেশের যথাযথ প্রতিফলনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’
কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালত তাকে কারাগারে পাঠায়। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চলতি বছরের ৪ জানুয়ারি আরিফুল কারাগার থেকে মুক্তি পান। এদিকে, কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর নাম আসায় ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সিলেটের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্তের ওই আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন তিনি। তার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ গত ১৩ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশটি ছয় মাসের জন্য স্থগিত করে দেয়। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১ মার্চ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। সেদিন চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ২৩ মার্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ দিলে আরিফুল হকের দায়িত্ব ফিরে পাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed