পাহাড়ী ঢলে জৈন্তাপুরে ব্যাপক ক্ষতি, কর্মহীন বালু ও পাথর শ্রমিক
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গত ৪ দিনের টানা বর্ষণ ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে অকাল বন্যা দেখা দিয়েছে। নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ব্যাপক ক্ষাতি সাধিত হয়েছে। এছাড়া টানা বর্ষনের ফলে শ্রীপুর, রংপানি, সারী ও বড়গাং পাথর এবং বালু কোয়ারীর প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।
সরেজমিনে শনিবার জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে গত ৪দিনের টানা বর্ষনে এবং পাহাড়ী ঢলে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে গত ৩১ মার্চের চেয়ে জৈন্তাপুর ও নিজপাট ইউপির বেশ কয়েকটি গ্রাম ও মহাসড়কের সাথে যোগাযোগের মাধ্যম কাঁচা ও পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। সেই সাথে কৃষকরা হারিয়েছেন মাঠের সেনালী ফসল ধান, কাঁচা পাকা সব্জি। আগাম বন্যায় রোরো ধানের ব্যাপক হারে ক্ষতি সাধিত হবে বলে স্থানীয় কৃষকরা জানান। বৃষ্টি না থামায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সারী বেড়ী বাঁধ প্রকল্পের অফিস সহকারী জানান সকাল ৬টায় সারী নদীর পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছিল। বিকাল ৬টায় ভারী বর্ষণ বন্ধ হওয়ায় বিপদ সীমার নিচে ০৮ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান।
অপরদিকে শ্রীপুর, রংপানি, সারী ও বড়গাং পাথর এবং বালু কোয়ারীতে কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মহীন অবস্থায় দিনযাপন করছে। বৃষ্টি না থামলে এসকল শ্রমিকের পরিবারে নেমে আসবে হাহাকার এমনটি জানালেন শ্রমিকনেতারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ জানান- জৈন্তাপুর ও নিজপাট সীমান্তবর্তী ইউনিয়ন। সেই সাথে মেঘালয়ের অন্যতম বৃষ্টিপাত অঞ্চল ভারতের চেরা পুঞ্জি। তাই টানা বৃষ্টি হলে ২টি ইউনিয়ন নিচু হওয়ার ফলে পাহাড়ী ঢলে দ্রæত তলিয়ে যায় এবং জৈন্তাপুরে বিগত কয়েকদিনের টানা বর্ষনে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে বৃষ্টি থামলে পানি দ্রæত সরে যাবে বলেও তিনি জানান।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed