Main Menu

সিলেটে একই রাতে প্রবাসীসহ তিন বাড়িতে ডাকাতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পাশাপাশি প্রবাসীসহ তিন বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের হাতুড়া গ্রামের প্রবাসী মাহতাব আলী ও তার পাশের দুই বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ জানান, শুক্রবার রাতে এলাকায় ঝড় বৃস্টি হয়। এই সুযোগেই ১০/১৫ জনের একদল ডাকাত ইউনিয়নের হাতুড়া গ্রামে প্রবাসী মাহতাব আলী ও তার পাশের দু’টি বাড়িতে ডাকাতি করে।
চেয়ারম্যান আফছর আহমদ ডাকাতির শিকার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান- ডাকাতরা বাড়ির বাসিন্দাদের বেঁধে স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১৫/২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। এসময় বাইরে প্রচন্ড ঝড় বৃস্টি থাকায় আশেপাশের লোকজন কোনকিছুই বুঝে ওঠতে পারেননি।
তিনি জানিয়েছেন- ডাকাতরা পাশাপাশি তিনটি বাড়িতে একই সময়ে ডাকাতি ঘটিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে।
হাতুড়া গ্রামটি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের অন্তর্গত। গ্রামের মেম্বার মো. নিজাম উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা বলেন- আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি ডাকাতি বলে মনে হচ্ছে। তবে তদন্ত করার পর বিষয়টি পুরোপুরি জানা যাবে। তিনি জানান ঘটনার শিকার পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed