মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলছে
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিটে অভিযান শুরু হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই বাড়ির ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল ৭টার দিকে ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। পৌনে ৮টার দিকে সিটিটিসি’র সোয়াট টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। এই অভিযানে এক পুরুষ, দুই নারী ও চার শিশু মারা যায়।
অভিযান শেষ হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকলে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে বড়হাটে ঘিরে রাখা আস্তানায় অভিযান শুরু হবে। মঙ্গলবার থেকে ঘিরে রাখা বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালানো প্রসঙ্গে মনিরুল বলেন, ‘রাতে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা থাকে। অন্ধকারে নানা রকম ঝুঁকি থাকতে পারে। সে কারণে সকালে অভিযান পরিচালনা হবে।’
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে আবার অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়।
Related News
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল ব্যবহারের অভিযোগ, জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতেরRead More
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদেরRead More



Comments are Closed