মেঘনায় ট্রলার ডুবিতে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনায় ট্রলার ডুবিতে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন।
রাজধানীর রামপুরা থেকে চাঁদপুরের মতলব থানার বেলতলিতে সোলায়মান শাহ এর মেলায় যাওয়ার সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপুরা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৪০), তার মেয়ে লামিয়া (৫), একই এলাকার জোহরা বেগম (৬০) ও কাঞ্চন বেগম (৬৫)। এ ঘটনায় নিহত আব্দুস সাত্তারের স্ত্রী শিল্পী বেগম, হালিম ভান্ডারীর স্ত্রী বানু বেগম, শাশুড়ি জয়গুননেছা, শ্যালিকা রানু বেগম ও তার স্বামী শাহজাহান, শাহজাহানের বোন শম্পাসহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
ট্রলারের যাত্রী হালিম ভান্ডারী জানান, তারা রামপুরা থেকে চাঁদপুরের মতলব থানার বেলতলিতে সোলায়মান শাহ এর মেলায় যাচ্ছিলেন। পথে চর কিশোরগঞ্জ এলাকায় এলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে তার স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাসহ পরিবারের পাঁচজন নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দরের নৌ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, ট্রলারটিতে ৩০ থেকে ৪০ জন ছিল। বিকেল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনায় ট্রলারটি ডুবে যায়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More



Comments are Closed