সিলেটে ৮৬ দশমিক ৮ মি.মি বৃষ্টিপাত রেকর্ড, নগরজুড়ে জলাবদ্ধতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দিনভর বৃষ্টিপাত ও ভারী বর্ষণে বৃহস্পতিবার নগরী ও শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বর্ষণের ফলে দুর্ভোগ দেখা দেয় নগর জীবনের ব্যস্ততায়। অফিসগামী কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজ, মাদরাসার ছাত্র শিক্ষকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বিড়ম্বনায় পড়তে হয়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পানি নিষ্কাষণ সমস্যায় ভারী বর্ষণে রাস্তার উপর পানি উঠতে দেখা যায়। ফলে দুর্ভোগ-ভোগান্তি ছিল জলাবদ্ধতার শিকার ওইসব এলাকার মানুষের।
সিলেট আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিপাতের কারণ সম্পর্কে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ নিবাস দেবনাথ বলেন, মার্চ এপ্রিলে স্বাভাবিকভাবে কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে। তাছাড়া নি¤œচাপের কিছুটা প্রভাব রয়েছে। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ভারী বর্ষণে নগরীর উপশহর এলাকার তেররতন, বালুচরের বিভিন্ন এলাকা, এয়ারপোর্ট রোডের কিছু এলাকা, পাঠানটুলার সিলেট-সুনামগঞ্জ রোডে পানি নিষ্কাশন সমস্যায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও নগরীর জালালাবাদ আবাসিক, আখালিয়া এলাকার বিভিন্ন সড়কেও পানি উঠে দুর্ভোগের সৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃস্টিপাত অব্যাহত রয়েছে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed