Main Menu

দুর্নীতির দায়ে সিলেটে দুই বিদ্যুত প্রকৌশলীর কারাদন্ড

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিদ্যুতের ট্রান্সফরমার আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় দুই প্রকৌশলীর ৩ বছর করে কারাদন্ড হয়েছে। পাশাপাশি তাদেরকে ৪ লাখ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।
কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- বিদ্যুৎবিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ভূঁইয়া ও উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবি অ্যাডভোকেট লুৎফুর কিবরিয়া শামীম জানান, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এ কর্মরত থাকাবস্থায় নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ভূঁইয়া ও উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ ট্রান্সফরমার আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ গ্রহণশেষে আদালত তাদেরকে এ দন্ডাদেশ দেন। মামলার অপর আসামী বিউবো-৩ এর সাবেক ভান্ডার রক্ষক আব্দুল মন্নান চৌধুরীকে খালাস দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code