বালাগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসীর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত যুক্তরাজ্য প্রবাসীর নাম মো. নুনু মিয়া। তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর নিবাসী। এ ঘটনায় গুরুতর আহত অপর ব্যক্তি হলেন স্থানীয় পশ্চিম হায়দরপুর গ্রামের মো. তোয়াহিদ আলী (৬৫)। তিনি বর্তমানে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী নুনু মিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় হাওনিয়া হাওরের বুলবুলিকান্দিতে মাছ শিকারে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা আহত হন। বজ্রপাতের সংবাদ পেয়ে আহতদের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত সিলেটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে মো. নুনু মিয়াকে মৃত ঘোষণা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মো. তোয়াহিদ আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed